ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে সমর্থন না দেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় দুই দেশের দীর্ঘদিনের ‘বিশেষ সম্পর্ক’ চাপে পড়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের কাছ থেকে এমন অবস্থান তিনি আশা করেননি। স্টারমারকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি সহায়ক হননি। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।”
তিনি আরও বলেন, “এটা এক ভিন্ন বাস্তবতা। আগে আমাদের যে সম্পর্ক ছিল, এখন তা অনেকটাই বদলে গেছে।”
একসময় যাকে সবচেয়ে শক্তিশালী জোট হিসেবে উল্লেখ করেছিলেন, সেই সম্পর্ক এখন চাপের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের ওপর নির্ভরশীল নয়—এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “তাদের সহায়তা ভালো হতো, কিন্তু এতে খুব বেশি পার্থক্য হবে না।”
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে এই মতবিরোধ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করতে পারে।
খামেনির প্রতি শেষ শ্রদ্ধায় তেহরানে নজিরবিহীন জনসমাগম
২ সপ্তাহ আগে
বাবার শেষ বিদায়ে থাকছেন না খামেনির ছেলে
২ সপ্তাহ আগে