মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বেলুচিস্তানে সমন্বিত সন্ত্রাসী হামলা, নিহত ১২৫


প্রকাশ : (৫ মাস আগে)
বেলুচিস্তানে সমন্বিত সন্ত্রাসী হামলা, নিহত ১২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একাধিক জেলায় শনিবার (৩১ জানুয়ারি) ব্যাপক ও সমন্বিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আকস্মিক এ হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং। খবর জিও নিউজের।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পাল্টা অভিযান শুরু করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে, এই অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের ভাষ্য, হামলাকারীরা ভারত-সমর্থিত গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জগুর, গোয়াদার ও পানসি এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। এর পরপরই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত মাঠে নামে এবং অভিযান জোরদার করে।

তবে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য শহীদ হয়েছেন বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

ঘটনা নিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে কথা বলেছেন। বুগতি জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান প্রায় শেষ পর্যায়ে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করেন, এসব হামলার পরিকল্পনা ভারতে বসে করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীদের নেটওয়ার্ক ধ্বংস করা হবে এবং তাদের মূল হোতাদের নির্মূল করা হবে।

বিজ্ঞাপন