মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

মরক্কোতে দুটি আবাসিক ভবন ধসে ১৯ জন নিহত


প্রকাশ : (৭ মাস আগে)
মরক্কোতে দুটি আবাসিক ভবন ধসে ১৯ জন নিহত

মরক্কোর উত্তরাঞ্চলে দুটি আবাসিক ভবন ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরের দিকে ফেস শহরের আল-মাসিরা এলাকায় পৃথকভাবে এই দুটো ভবন ধসে পড়ে।

সরকারি সংবাদ সংস্থা এমএপি জানায়, চারতলা দুই ভবনে আটটি পরিবার বাস করত। ধসের পরপরই জরুরি সেবার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এখনো ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারে। সেই আশঙ্কায় রাতভর উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দলগুলো।

ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, আর নিরাপত্তার স্বার্থে আশেপাশের কয়েকটি বাড়ি খালি করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন