মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ১, আহত ১


প্রকাশ : (৭ মাস আগে)
কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ১, আহত ১

যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় একজন শিক্ষার্থী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের আবাসিক একটি ডরমেটরির বাইরে। ফ্রাঙ্কফোর্ট শহরের পুলিশ ও কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তারা জানান, খবর পাওয়ার পর তারা ক্যাম্পাসে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন এবং দ্রুত অভিযুক্তকে আটক করেন।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, হতাহত দুজনই শিক্ষার্থী হলেও গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।

ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ঘটনাটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তারা জানিয়েছে, পরে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে। ফ্রাঙ্কফোর্ট পুলিশও অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন