গ্রিসের দক্ষিণ উপকূলে নৌকা ডুবে ১৮ জন অভিবাসী মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা ও জিজ্ঞাসাবাদের জন্য ক্রিট দ্বীপে নেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ক্রিসি দ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি তুর্কি পণ্যবাহী জাহাজ প্রথমে ডুবে যাওয়া নৌকাটি দেখতে পায়। তারা দ্রুত গ্রিক কর্তৃপক্ষকে জানায় এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করে।
কোস্টগার্ডের কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলছে এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের পথে গ্রিস অন্যতম প্রধান গন্তব্য ছিল। সে সময় লাখো অভিবাসী এ পথ দিয়ে ইউরোপে প্রবেশ করে, এবং প্রায়শই নৌযান ডুবির মতো মর্মান্তিক ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়।
খামেনির প্রতি শেষ শ্রদ্ধায় তেহরানে নজিরবিহীন জনসমাগম
২ সপ্তাহ আগে
বাবার শেষ বিদায়ে থাকছেন না খামেনির ছেলে
২ সপ্তাহ আগে