মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন


প্রকাশ : (২ মাস আগে)
লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বহুল আলোচিত এ মামলার রায়ে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজাও ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট নির্জন।

রাত সাড়ে ৩টার দিকে অভিযান চলাকালে এক ডাকাতকে আটক করা হলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে গুরুতর আহত হন লেফটেন্যান্ট নির্জন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়।

বিজ্ঞাপন