মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরের বদরগঞ্জে চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার


প্রকাশ : (২ মাস আগে)
রংপুরের বদরগঞ্জে চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

রংপুরের বদরগঞ্জের চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার  আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা ও মার্ডার ফিরোজ গ্যাংয়ের সক্রিয় সদস্য গোপাল ব্যানার্জীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩| গ্রেফতার গোপাল ব্যানার্জি ছাত্রদল থেকে বহিষ্কারের একদিন পরেই গ্রেফতার করা হলো| 

মঙ্গলবার (১২ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গো¯^ামী জানান,মঙ্গলবার ভোর রাতে নওগাঁর সদর থানার নিশ্চিন্ত বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গোপাল ব্যানার্জী কে|সে বদরগঞ্জের বালুয়াভাটা গ্রামের নন্দ ব্যানার্জীর ছেলে|এবং গোপাল বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব| তাকে সোমবার দল থেকে বহিষ্কার করা হয়েছে|

র‌্যাব সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে গত ৫ মার্চ বিকেলে নিহত আরিফুল ইসলাম রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে বদরগঞ্জ পৌরসভার আ¤ি^য়ার মোড়ে পৌঁছালে তাকে থামিয়ে গালাগালি শুরু করে| এক পর্যায়ে মমিনুল গ্রুপের সদস্য মনে করে নিরীহ আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ‘মার্ডার ফিরোজ গ্যাং’ এর সদস্যরা|পরে নিহত আরিফুলের বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে|মামলায় এজাহারভুক্ত আসামি  ছাত্রদলের সাবেক নেতা গোপাল ব্যানার্জী| তার নামে আরও তিনটি হত্যা মামলা রয়েছে| গোপাল ব্যানার্জী ‘মার্ডার ফিরোজ গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য|সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি গোপাল ব্যানার্জীকে (২৫) গ্রেফতার করা হয়েছে|পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|  


বিজ্ঞাপন