মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন


প্রকাশ : (২ মাস আগে)
আদিতমারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন

লালমনিরহাটের আদিতমারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২২ এপ্রিল) আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ ইফতেখার হোসেন খাঁন।

আয়োজকরা জানান, হাম রুবেলায় শিশুরা সবচেয়ে বেশী ঝুঁকি ও আক্রান্ত হচ্ছেন। তারা আরো জানান, ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের এ টিকার আওতায় আনা হয়েছে।

এসময় উম্মুক্ত আলোচনায় আদিতমারী থানার ওসি নাজমুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন,  প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুদ, সহকারী শিক্ষক শামীম আলম লিমু,আইসিটি অফিসার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন