মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কালীগঞ্জে কলেজছাত্রের মৃত্যু


প্রকাশ : (২ মাস আগে)
সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কালীগঞ্জে কলেজছাত্রের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুপারি গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে| মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাকিনা ইউনিয়নর চাপারতল পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে|

নিহত মুনাইম শাহরিয়ার সম্রাট উপজেলার মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে| তিনি স্থানীয় উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন| তার অকাল মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ুপুরে বাড়ির পাশে একটি সুপারি গাছে উঠে সুপারি পাড়ছিলেন সম্রাট| এ সময় অসাবধানতাবশত পাশের গরুর ঘরের টিনের চালের ওপর পা েিল তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন| ˆবদ্যুতিক সংযোগ থাকা টিনের চালের সঙ্গে শরীর স্পর্শ হওয়ায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে পড়েন| স্থানীয়দের ধারণা, ঘরের টিনে বিদ্যুতের লাইন লিকেজ থাকায় দুর্ঘটনাটি ঘটে|

ঘটনার পর পরিবারের লোকজন ও আশপাশের মানুষ দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন|

স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান| সুপারি গাছে ওঠার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে সম্রাটের মৃত্যু হয়| তিনি আরও বলেন, সম্রাট ভদ্র ও হাসিখুশি ¯^ভাবের ছিলেন| তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে|

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গণি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে| এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন|

এদিকে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে বসতঘরের ˆবদ্যুতিক সংযোগ ও টিনের চালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা|

বিজ্ঞাপন