মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিল উদ্ধার, আটক ৩ নারী


প্রকাশ : (৩ মাস আগে)
লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিল উদ্ধার, আটক ৩ নারী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ সময় তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ বিকাল ৪টা ১৫ মিনিটে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সিরাজুল মার্কেট সংলগ্ন আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ধৃতদের হেফাজতে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো ১৩২ বোতল ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রুপালী (৪৩), সাং আক্কেলপুর, থানা আক্কেলপুর, জেলা জয়পুরহাট; স্মৃতি আক্তার (২৪), সাং সাপমারা, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা; এবং মোছাঃ মোমেনা খাতুন (৪৯), সাং চেঁচড়া, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন