মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


প্রকাশ : (৪ মাস আগে)
লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সারা দেশের ন্যায় লালমনিরহাটেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ৮ মার্চ লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আক্তার বানুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন