মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শহীদ ওসমান হাদির পরিবারের কাছে লালমাটিয়ার ফ্ল্যাট হস্তান্তর


প্রকাশ : (৫ মাস আগে)
শহীদ ওসমান হাদির পরিবারের কাছে লালমাটিয়ার ফ্ল্যাট হস্তান্তর

শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের জন্য বরাদ্দ করা একটি ফ্ল্যাটের দলিল ও চাবি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাটটি রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের সদস্যদের হাতে ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা থেকেই এই ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন