মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এক দিনের সফরে রংপুরে আসছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা


প্রকাশ : (৫ মাস আগে)
এক দিনের সফরে রংপুরে আসছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) ৮ই ফেব্রুয়ারি (রবিবার) সকালে রংপুরে আসছেন।  

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা বেলা ১১:৫০ মিনিটে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার-ভিডিপি কর্মকর্তাগণের সাথে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

ঐদিন উপদেষ্টা দুপুর ১:৫৫ মিনিটে পাবনা জেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর  ত্যাগ করবেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক পত্রে এইসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন