মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বঙ্গবন্ধু হাই-টেক পার্কে এসবিএফ কর্মকর্তা-কর্মচারীর মিলন মেলা


প্রকাশ : (৫ মাস আগে)
বঙ্গবন্ধু হাই-টেক পার্কে এসবিএফ কর্মকর্তা-কর্মচারীর মিলন মেলা

গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক পার্কের এসবিএফ-মেডটেক প্রাঙ্গনে গত ১৬ই জানুয়ারি সোনার বাংলা ফাউন্ডেশনের (এসবিএফ) কর্মকর্তা-কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন এসবিএফ এর কান্ট্রি ডাইরেকটর সাবেক সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী এসবিএফের পরিচালক (নার্সিং) ডক্টর মাহমুদ হোসেন, পরিচালক (নেফ্রোলজি) ডা. ইমতিয়াজ আহমেদ, হেড অফ এইচআর সুফি হায়দার জুলফিকার, আগে দেশ-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু, গেরিলা লিডার ৭১। অনুষ্ঠান সঞ্চালন করেন হেড অফ অপারেশন ইঞ্জিনিয়ার আল ইমরান সরকার।

এতে সোনার বাংলা ফাউন্ডেশন পরিচালিত ২৪ টি কিডনি ডায়ালাইসিস সেন্টার, মেডটেক ও নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ এবং মতামত ব্যক্ত করেন। কর্মরত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, ইন্সট্রাক্টর, নার্স, টেকনিশিয়ান ও সাধারণ কর্মচারীদের দক্ষতা বিবেচনা করে পুরস্কার ও সম্মানী প্রদান করা হয়।

সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশের ২২ টি জেলায় ২৪ টি কিডনি সেন্টার পরিচালনা করে স্বল্পমূল্যে ও মানসম্পন্ন কিডনি ডায়ালাইসিস সেবা প্রদান করে আসছে।

২০০৯ সালে প্রথমে ১০ হাজার ৯১৬ এবং তা ক্রমে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে এর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১১ হাজার ৫৪১। সোনার বাংলা ফাউন্ডেশন সর্বমোট ৭ লাখ ৬৬ হাজার ৭৮০ ডায়ালাইসিস সম্পন্ন করেছে। বাংলাদেশে বেসরকারি ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে এস বি এফ কিডনি ডায়ালাইসিস সেন্টার।

বিজ্ঞাপন