মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ঘন কুয়াশায় টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২


প্রকাশ : (৬ মাস আগে)
ঘন কুয়াশায় টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘প্রান্তিক পরিবহন’-এর একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘বিনিময় পরিবহন’-এর আরেকটি বাসের সঙ্গে গুনগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ২২ জন যাত্রী আহত হন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালসহ ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন