মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নীলফামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে কর্মসূচি ঘোষণা


প্রকাশ : (৭ মাস আগে)
নীলফামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে কর্মসূচি ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস, ২০২৫ পালন উপলক্ষে নীলফামারী জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে, সকাল ৯ টায় নীলফামারী সরকারি কলেজের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দিবসটির তাৎপর্য তুলে ধরে নীলফামারী সরকারি কলেজে সকাল ১০ টায় এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে শহিদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানানো হয়েছে। 

নীলফামারী জেলাপ্রশাসনের গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যথাসময়ে সকলের উপস্থিতি বিশেষভাবে কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন