মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ফার্মগেট অবরোধে যানজট, সহপাঠীর মৃত্যুতে বিক্ষোভ


প্রকাশ : (৭ মাস আগে)
ফার্মগেট অবরোধে যানজট, সহপাঠীর মৃত্যুতে বিক্ষোভ

ছাত্রাবাসে সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল দশটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করে। অবরোধে এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়, বিপাকে পড়ে সাধারণ মানুষ।

সকালে কলেজের মূল ফটকের সামনে প্রথমে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পরে তারা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। দ্রুতই এলাকাজুড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন। তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাকিবুলকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, পুলিশ চেষ্টা করছে শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করতে। কলেজের প্রধান শিক্ষিকাও ঘটনাস্থলে যাচ্ছেন।

তার আগের দিনের বিবৃতিতে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে নেমেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন