মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি


প্রকাশ : (৭ মাস আগে)
রংপুরে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি

 ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১২ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০:০০ টা হতে সকাল ১১:১৫ মিনিট পর্যন্ত রংপুর মহানগরীর ০৩ (তিন)টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) পরীক্ষাকেন্দ্র এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৮ই ডিসেম্বর সকাল ৮:০০ টা হতে ১২ই ডিসেম্বর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়াও ১১ই ডিসেম্বর সকাল ৮:০০ টা থেকে ১২ই ডিসেম্বর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের দুই কিলোমিটার এলাকায় সকল প্রকার ফটোকপির দোকান বন্ধ এবং ১২ই ডিসেম্বর সকাল ৮:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকায় জনসমাবেশ, মিছিল ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইন অমান্যকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা রংপুর মেডিক্যাল কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন