লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের দায়িত্ব হারানো ৪ জন চেয়ারম্যানের মধ্যে দুইজন উচ্চ আদালতের রায় নিয়ে দায়িত্ব ফিরে পেয়েছেন। তাঁরা হলেন, গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল আমীন এবং তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুর ইসলাম আহমেদ। উভয়েই উচ্চ আদালত হাইকোর্টের আদেশে স্বপদে যোগদান করেন। তাঁরা ২০২৪ এর জুলাই আন্দোলনে আ' লীগ সরকার পতনের পর বিভিন্ন মামলার গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন ।
শীগ্রই কাকিনা ও চলবলা ইউনিয়নের চেয়ারম্যান গণ আদালতের রায় নিয়ে দায়িত্ব নিতে পারে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। তাঁরা মামলা-ঝামলা এড়াতে আত্মগোপনে রয়েছেন। এছাড়া, ভোটমারী, দলগ্রাম,চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান গণ বিএনপি দলীয়
হওয়ায় তারা পূর্ব থেকে তাদের স্বপদে বহাল রয়েছেন। এ ছাড়া,মদাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে ছুটিতে ছিলেন। ঠিক সেই সময় নাশতা মামলায় তিনি কয়েক মাস হাজতে ছিলেন। তিনি আওয়ামী গড়ানা হলেও অনেকটা ক্লিন ইমেজের হওয়ায় জামিন নিয়ে তিনি চেয়ারম্যান পদে বহাল রয়েছেন।
এ ব্যাপারে,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম মেনে দুইজন চেয়ারম্যান উচ্চ আদালতের রায় নিয়ে ইতোমধ্যে তাদের কর্মস্থলে যোগদান করেছেন।
বসুন্ধরার জন্য ফিলিং স্টেশন জরুরি, বাড়ছে গাড়ির চাপ
১৯ ঘন্টা আগে