বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক এ কে এম শামীম।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৩ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে ১ লাখ ২৫ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ১২০ জনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এনডিসির ক্যাপস্টোন কোর্স শেষ, সনদ পেলেন ৩৯ ফেলো
৫ ঘন্টা আগে
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৬ ঘন্টা আগে
পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
১৩ ঘন্টা আগে