বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন


প্রকাশ : (১০ মাস আগে)
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর সেনানিবাসে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় দেশের শান্তি–শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়।

মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান বলেন, দেশ আজ ক্রান্তিলগ্নে রয়েছে। এখন দরকার একতা। দল–মত নির্বিশেষে, পার্থক্য ভুলে আমরা যদি একতার দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে সফল হবো। এতে প্রয়োজন সদিচ্ছা ও স্বতঃস্ফূর্ততা। দেশ ও জাতি তাকিয়ে রয়েছে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের দিকে। ঐক্য থাকলে একটি অভূতপূর্ব নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলেও তিনি জানান।

এরপর দিবসের কেক কাটা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের পাঁচজনের অংশগ্রহণ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রংপুর এরিয়া কমান্ডার ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসির আমন্ত্রণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের পাঁচজন প্রতিনিধিমণ্ডলী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা হচ্ছেন—জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু, গেরিলা লিডার–১৯৭১; যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক; সদস্য–সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম; সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খাজের আলী; এবং হাতীবান্ধা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু।

বিজ্ঞাপন