রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, ফ্লাইট চলাচল শুরু


প্রকাশ : (১০ মাস আগে)
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে,  ফ্লাইট চলাচল শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে তারা বিকেলেই আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। বিমানবন্দর ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফেরা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন পুরোপুরি নেভানোর পর নিরাপত্তা নিশ্চিত করে রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।

এছাড়া অগ্নিকাণ্ডের উৎস শনাক্তে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অবশেষে যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন