রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জাকসু নির্বাচনের ভোটগণনা স্থগিতের পর ফের শুরু


প্রকাশ : (১১ মাস আগে)
জাকসু নির্বাচনের ভোটগণনা স্থগিতের পর ফের শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা স্থগিত থাকার পর আবারও শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচন কমিশন পুনরায় গণনার কাজ চালু করে।

এর আগে বিকেল ৫টার কিছু পর হঠাৎ ভোটগণনা বন্ধ করে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্যরা। বৈঠক শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা গণনা ফের শুরুর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম জানান, পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতিতেই ভোটগণনা চলবে। তবে দ্রুত শেষ করতে গণনা টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টার পর যে কোনো সময় চূড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন