রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক


প্রকাশ : (১ বছর আগে)
টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি কার্ড (টিসিবি) বিতরণে অনিয়ম ও টাকা আদায়ের অভিযোগে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তিনি টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক ছিলেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে টেপামধুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণের সময় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পীরগাছা সেনা ক্যাম্পের সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক  করে।আটক রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ইউনিয়নের বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চলছিল। এ সময় চেয়ারম্যান রাশেদুল ইসলাম প্রতিটি কার্ডের বিপরীতে প্রত্যেকের কাছ থেকে ৩‘শ টাকা করে আদায় করছিলেন। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা কার্ডের বিনিময়ে টাকা আদায়ের প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে।পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চেয়ারম্যানকে আটক করে কাউনিয়া থানায় হস্তান্তর করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৭জুন)সকাল অনুমান সাড়ে নয়টার সময় কাউনিয়া থানার ৬ নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদ হতে ৬ নং টেপামধুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও৬ নং টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক- মোঃ রাশেদুল ইসলাম(৫৫), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- বিশ্বনাথ, থানা-কাউনিয়া,জেলা-রংপুরকে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করে বাদী-মোঃ নুরুজ্জামান (৭৩), পিতা-মৃত জহির উদ্দিন,সাং- রাজিব (পশ্চিম), ডাকঘর- টেপামধুপুর, থানা-কাউনিয়া, জেলা-রংপুর  এর এজাহারের প্রেক্ষিতে রশিদের মাধ্যমে চাঁদা দাবি ও চাদাঁ আদায়ের অপরাধে কাউনিয়া থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন