রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটের কালীগঞ্জে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নিহত-১ আহত-৫


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটের কালীগঞ্জে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নিহত-১ আহত-৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। নিহত আইয়ুব আলী কালীগঞ্জে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

জানা যায়, শনিবার (২২ মার্চ) সন্ধায় যাত্রীবাহী সিএনজি কাকিনা থেকে রংপুর যাচ্ছিল। এ সময় বিপরিতমূখি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আইয়ুব আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনার পরপরই সিএনজির  চালক পালিয়ে গেছেন। তবে সিএনজিটি  জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন