রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশ : (১ বছর আগে)
পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়ন সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক খায়রুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম ওই ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম অহির উদ্দিন। 

সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জনের একটি চোরাকারবারিরা দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে। এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ  ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের চোরাকারবারিদেরকে ধাওয়া করেন। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। ওইদিন (মঙ্গলবার) বিকেলে সীমান্ত আইন সংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট খায়রুল ইসলামকে হস্তান্তর করে বিএসএফ। 

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওই সীমান্তের দায়িত্বে থাকা স্থানীয় পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বিস্তারিত জানাতে রাজি না হয়ে ব্যাটালিয়নের অধিনায়কের সাথে কথা বলতে বলেন। 

এ বিষয়ে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।’ 


বিজ্ঞাপন