রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ছাত্রলীগ নিষিদ্ধ করায় বেরোবিতে আনন্দ মিছিল


প্রকাশ : (১ বছর আগে)
ছাত্রলীগ নিষিদ্ধ করায় বেরোবিতে আনন্দ মিছিল

রংপুরে ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়।মিছিলটি নগড়ীর পার্কের মোড়, চকবাজার, আবু সাঈদ গেট হয়ে আবারো বেরোবির প্রধান ফটক এসে শেষ হয়। এ সময় ‘দিল্লি না ঢাকা ঢাকা, ছাত্রলীগ গর্তে শেখ হাসিনা ভারতে, ফ্যাসিবাদের ঠিকানা বাংলায় হবে না’-সহ বিভিন্ন ধরনের  শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক শামসুর রহমান সুমন, রহমত আলী, সাগর গাজি, জাহিদ হাসান জয়, কায়সার হোসেন, মহিউদ্দিন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘ছাত্র জনতার অভ্যুত্থান ভূলুণ্ঠিত করার যে অপচেষ্টা মুজিববাদী ছাত্রলীগ, আওয়ামী লীগ করছে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের মাধ্যমে মুজিববাদের কবর রচনা করা হয়েছে।’কেউ কোনো ধরনের বাড়াবাড়ি করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানান তারা।এছাড়া ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণাকে অন্তর্র্বতীকালীন সরকারের সব থেকে শক্ত পদক্ষেপ বলে উল্লেখ করেন ।


বিজ্ঞাপন