বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে রংপুরে সংবর্ধনা ও নবীন বরণ


প্রকাশ : (১ ঘন্টা আগে)
মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে রংপুরে সংবর্ধনা ও নবীন বরণ

মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে রংপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বদরগঞ্জ মহিলা কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। বদরগঞ্জ মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি কাজী খয়রাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপি’র  ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজিজুল ইসলাম, বদরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিমেলন্দু সরকারসহ অন্যরা।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নসহ মেয়ে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরীতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকারের বয়স ৯ মাস হলেও শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য অনুযায়ী উন্নয়ন করা হয়েছে। বদরগঞ্জ মহিলা কলেজের অবকাঠমোগত উন্নয়ন, হলরুম তৈরীসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। তাই জনগণকে সরকারের পাশে থেকে উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণসহ এইচএসসিতে ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন