বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হাতীবান্ধায় ফেসবুক পোস্টে অভিযোগ তুলে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ


প্রকাশ : (১ বছর আগে)
হাতীবান্ধায় ফেসবুক পোস্টে অভিযোগ তুলে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

লালমনিরহাটের হাতীবান্ধা জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী শিক্ষক (শরীর চর্চা) আমিনুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। গত ২৬ আগস্ট এ নোটিশ জারি করা হয়।

এর আগে, ২৫ আগস্ট ২০২৫ তারিখে শিক্ষক আমিনুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কোনো তথ্য-উপাত্ত বা প্রমাণ ছাড়াই একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটিতে তিনি উল্লেখ করেন যে, হাতীবান্ধা মডেল কলেজে জাল সনদধারী একজন শিক্ষককে ৮ লাখ টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এ ধরনের পোস্ট বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি প্রবিধানমালা, ১৯৯৬-এর ২৭ ধারার পরিপন্থী, যা অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য।

এ বিষয়ে সহকারী শিক্ষক আমিনুর রহমান বলেন, “আমি ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি শোকজ নোটিশ পেয়েছি।” হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন