রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়: অভিভাবক ফোরামের উদ্বেগ ও ক্ষোভ


প্রকাশ : (১ বছর আগে)
এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়: অভিভাবক ফোরামের উদ্বেগ ও ক্ষোভ

দেশের স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় কাজ করা সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এক বিবৃতিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের ঘটনায় গভীর উদ্বেগ, হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ বছরের পরীক্ষায় গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এতে স্পষ্ট হয়েছে যে, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, ব্যক্তিস্বার্থে শিক্ষাকে বানিজ্যিক রূপ দিয়েছেন এবং কোচিং ব্যবসাকে আরও সম্প্রসারিত করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। পরীক্ষার খাতায় অতিরিক্ত নম্বর দিয়ে জিপিএ-৫ বাড়িয়ে ফলাফলকে ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করা হয়েছে।

এর দায় থেকে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কেউই মুক্তি পেতে পারে না। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিবৃতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই উদ্যোগ নিতে হবে।

বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু

সভাপতি, অভিভাবক ঐক্য ফোরাম

বিজ্ঞাপন