‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ - বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পর বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেকেন্দার আলী।
অনুষ্ঠানে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
কুলাঘাটে শিক্ষার্থী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ‘কুলাঘাট স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’
৬ দিন আগে
এসএসসির ফলাফল প্রকাশ ১০ আগস্ট দেখবেন যেভাবে
২ সপ্তাহ আগে