মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নির্বাচনের লেভেল পেলিং ফিল্ড এখনো সমতল হয়নি; এটিএম আজহারুল ইসলাম


প্রকাশ : (৬ মাস আগে)
নির্বাচনের লেভেল পেলিং ফিল্ড এখনো সমতল হয়নি; এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও এখনো সমতল নয়। এসব বিষয় স্বাভাবিক করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রংপুর–২ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে বৈধ হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জোট প্রার্থীদের প্রসঙ্গে নায়েবে আমির বলেন, আসনভিত্তিক ১০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পরই চূড়ান্তভাবে জোট সমঝোতার প্রার্থীদের বিষয়টি পরিষ্কার হবে বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী তোর শাসনের ফলে আমি দীর্ঘ বছর কারাবন্দি থেকেছি। আমি মজলুম। বিপ্লব পরবর্তী মুক্ত দেশে আল্লাহর অশেষ রহমে বেঁচে এসেছি। দল আমাকে আমার নিজ সংসদীয় আসনে মনোনয়ন দিয়েছে। আমার আসনের সর্বস্তরের জনগণের মাঝে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে বিজয়ী হওয়ার ভাষা ব্যক্ত করেন তিনি।

যাচাই-বাছাই এর প্রথম দিনে রংপুরের দুটি আসনের দাখিলকৃত ১৪ জন প্রার্থীর মধ্যে এটিএম আজহারুল ইসলামসহ মোট ১৩ জনকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।   

এসময় দ্বৈত নাগরিকের তথ্য অসম্পূর্ণ থাকায় বাদ পড়েন রংপুর ১ আসনের জাপা মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী।

জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান জানান, যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আজ দুই ধাপে রংপুরের এক ও দুই এই দুইটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রংপুর ১ (গংগাচড়া) আসনে দাখিলকৃত ৯ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করে ৮ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। আর বিকেলে রংপুর ২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দাখিলকৃত ৫ প্রার্থীর মধ্যে ৫ জনকেই বৈধ ঘোষণা করা হয়। 

বাদ পড়া প্রার্থীর বিষয়ে জেলার ট্রেনিং কর্মকর্তা জানান, দৈত্য নাগরিক হওয়ায় রংপুর ১ আসনের দাখিলকৃত প্রার্থী মঞ্জুম আলীর নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। 

বিজ্ঞাপন