রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

থানা অবরোধের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে অব্যাহতি


প্রকাশ : (১ বছর আগে)
থানা অবরোধের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে অব্যাহতি

লালমনিরহাটের হাতীবান্ধা থানায় অবরোধ সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরনবী খন্দকার কাজলের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার পর উপজেলা পর্যায়ে প্রথমে দায় অস্বীকার করা হলেও জেলা স্বেচ্ছাসেবক দল একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে কাজলের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাজলকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার এবং সদস্য সচিব মিঠুন সরকার মিঠু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরনবী খন্দকার কাজলকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন