বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ লাইফস্টাইল

খাঁটি সরিষার তেল কিনছেন কি না, যাচাই করার সহজ উপায়


প্রকাশ :

বাঙালির রান্নাঘরে সরিষার তেলের গুরুত্ব অনন্য। মাছ ভাজা, আলু ভর্তা বা চাটনিতে সরিষার তেলের স্বাদ ছাড়া পুরো খাবারের স্বাদ অসম্পূর্ণ মনে হয়। কিন্তু বাজারের অনেক তেলে এখন সেই ঝাঁঝালো স্বাদ আর পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে খাঁটি তেলের সঙ্গে মিশানো হচ্ছে ভেজাল।

গবেষণায় দেখা গেছে, সরিষার তেলের ঘনত্ব বাড়াতে তাতে পাম অয়েল মেশানো হচ্ছে। কিছু ব্র্যান্ডের তেল এমনভাবে তৈরি করা হয় যে তা চোখে বোঝা যায় না। পাম অয়েল মেশানো তেল তুলনামূলকভাবে কম দামের হওয়ায় অনেকেই তা যাচাই না করেই কিনে নেন।

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) জানিয়েছে, এই ধরনের তেলে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়। বেশি সময় রান্না করলে এটি পেটে সমস্যা, রক্তে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি, হার্টের সমস্যা, কিডনি এবং লিভারের জটিলতা ঘটাতে পারে।

খাঁটি তেল চেনার কিছু সহজ পরীক্ষা:

  • ফ্রিজ টেস্ট: তেল ফ্রিজে ৩–৫ ঘণ্টা রাখুন। তেলের নীচে যদি আলাদা ধরনের ঘন তেল জমে থাকে, তবে তাতে ভেজাল আছে।

  • গন্ধ পরীক্ষা: খাঁটি সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ থাকে। যদি হালকা বা মিষ্টি গন্ধ পাওয়া যায়, ভেজাল হতে পারে।

  • ব্লটিং পেপার টেস্ট: ব্লটিং পেপারে কয়েক ফোঁটা তেল ফেলে ১০–১৫ মিনিট রাখুন। হালকা দাগ থাকলে খাঁটি, গাঢ় কালচে দাগ থাকলে ভেজাল আছে।

  • মাখন টেস্ট: দুই চা চামচ তেলের সঙ্গে এক চা চামচ মাখন মিশিয়ে দেখুন। রঙ লাল হলে তেলে ভেজাল আছে।

এই উপায়গুলো মেনে চললে বাজার থেকে খাঁটি সরিষার তেল বাছাই করা অনেক সহজ হবে।