শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

১৯০ দেশে ব্যবহার হচ্ছে মুসলিমদের ‘হালাল সামাজিক যোগাযোগমাধ্যম’ আলফাফা


প্রকাশ : (২ ঘন্টা আগে)
১৯০ দেশে ব্যবহার হচ্ছে মুসলিমদের ‘হালাল সামাজিক যোগাযোগমাধ্যম’ আলফাফা

ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিয়ে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’ ব্যবহার করছেন বিশ্বের ১৯০টিরও বেশি দেশের মানুষ। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে প্ল্যাটফর্মটি তিন মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে এর কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে আলফাফার ব্যবহার। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী যুক্ত থাকেন।

মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমের বিকল্প হিসেবে তৈরি আলফাফা নিজেদের ইসলামি নীতিমালাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দেয়। কর্তৃপক্ষের দাবি, অশ্লীলতা ও ইসলামবিরোধী কনটেন্ট থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে যোগাযোগ, শিক্ষা, ব্যবসা ও দাওয়াহ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন ধর্মপ্রাণ তরুণের উদ্যোগে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং একটি ‘ডিজিটাল উম্মাহ’ গড়ে তোলার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে বলেন, মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ রক্ষার প্রয়োজন যথাযথভাবে পূরণ করতে পারছে না। এ বাস্তবতায় ইসলামি আদর্শে পরিচালিত একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের একটি ডিজিটাল সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

ব্যবহারকারীদের সুবিধার্থে ‘অষভধভধধ ঈড়হহবপঃ’ নামে একটি লাইট সংস্করণও চালু করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এ সংস্করণে কম ডেটা খরচে দ্রুত সেবা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন আরেকটি অ্যাপ চালুর প্রস্তুতিও চলছে।

আলফাফায় নিয়মিত কোরআন তিলাওয়াত, হাদিস ও অন্যান্য ইসলামি বিষয়বস্তু প্রকাশ করা হয়। এ ছাড়া ব্যবহারকারীরা বিনা মূল্যে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ, হালাল রেস্তোরাঁ, চাকরির তথ্য ও পেশাগত প্রোফাইল তালিকাভুক্ত করতে পারেন। অনুদান দেওয়ার সুবিধার পাশাপাশি রয়েছে ই-ওয়ালেট।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটির বিভিন্ন কোর্সে ইতিমধ্যে সাত হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন। এ ছাড়া প্রকাশিত রিলসের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার।

সামাজিক যোগাযোগের পাশাপাশি আলফাফায় ব্লগ, ফোরাম, চাকরি, অনলাইন শিক্ষাদান ও ই-কমার্সের মতো সুবিধাও রয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই বই কেনাবেচার জন্য একটি অনলাইন বাজার চালু করা হবে। একই সঙ্গে প্ল্যাটফর্মে বই পড়ার সুবিধা যুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে ‘অষভধভধধ’ লিখে সার্চ করে অ্যাপটি খুঁজে নিতে পারবেন।

বিজ্ঞাপন