বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ঢাকায় লালমনিরহাটের শিক্ষার্থীদের আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ৮ অক্টোবর ২০২৬


প্রকাশ : (১৭ ঘন্টা আগে)
ঢাকায় লালমনিরহাটের শিক্ষার্থীদের আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ৮ অক্টোবর ২০২৬

ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)”। ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরের চায়না প্রজেক্টে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহোদয় এর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. মমিনুল হক। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকাস্থ লালমনিরহাট জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকরা জানান, ঢাকায় অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এই টুর্নামেন্টর অফিশিয়াল নিউজ পার্টনার হিসেবে রয়েছে লালমনিরহাট বার্তা ও লালমনি বার্তা অনলাইন।

বিজ্ঞাপন