রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন হাতীবান্ধা-পাটগ্রাম


প্রকাশ : (১৬ ঘন্টা আগে)
লালমনিরহাটে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন হাতীবান্ধা-পাটগ্রাম

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এতে জেলার পাঁচটি থানার পুরুষ দল এবং দুটি থানার নারী দল অংশ নেয়।

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

নারী দলের ফাইনালে সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাতীবান্ধা উপজেলা দল। অন্যদিকে পুরুষ দলের ফাইনালে কালীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাটগ্রাম উপজেলা দল।

বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

বিজ্ঞাপন