সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

আইসিসির মাসসেরা সোবহানা, পুরুষ বিভাগে মিচেল


প্রকাশ :

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি আইসিসির ২০২৬ সালের জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করেন তিনি।

মাসসেরার দৌড়ে সোবহানা পিছনে ফেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিস-কে।

গ্লোবাল কোয়ালিফায়ারে সোবহানা প্রথম ছয় ম্যাচে ৪৫.৮০ গড়ে ও ১৪৫.৮৪ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন। তার ব্যাটে ভর করেই পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকে বাংলাদেশ। এক ম্যাচে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরাও হন তিনি। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সোবহানা।

অন্যদিকে, পুরুষ বিভাগে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করে দলকে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।