আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বশেষ লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৭ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। ফলে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮১ দশমিক ৬৭ ডলারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে ব্যাহত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে ইরান ও কাতারের মধ্যে আলোচনা হতে পারে। এ নিয়ে বাজারে আশাবাদ তৈরি হওয়ায় সরবরাহ পরিস্থিতি উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য আলোচনার খবর ও তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।
অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জইশ ঘাঁটি ফের নির্মাণ, অর্থসহায়তার অভিযোগ পাকিস্তান সরকারের বিরুদ্ধে
৪ দিন আগে
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
১ সপ্তাহ আগে