মিশরের উপকূলের কাছে সোমবার (৩ আগস্ট) ভোরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
জিএফজেডের তথ্যমতে, ভূমিকম্পের কম্পন দক্ষিণ ও মধ্য ইসরাইলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব গভর্নরেটে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সেবার কর্মীরা প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে মিশরীয় রেড ক্রিসেন্ট বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ রয়েছে এমন ভবনে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সংস্থাগুলোর আনুষ্ঠানিক নির্দেশনা ও তথ্য অনুসরণের পরামর্শ দিয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প
১ দিন আগে