শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

লেবাননে ১০ মিনিটে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪


প্রকাশ :

যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৯ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে দেশটির শতাধিক স্থাপনায় এই হামলা চালানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে—এই স্বল্প সময়ের মধ্যেই তারা লেবাননের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। চলমান সংঘাতের মধ্যে এটিই লেবাননে তাদের সবচেয়ে বড় সামরিক অভিযান বলে দাবি করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৩৭ জন।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অভিযোগ করে বলেছেন, হামলায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানকে সমর্থন করলেও লেবাননকে কোনো ধরনের সমঝোতার আওতায় রাখা হয়নি।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ইরানকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, যাতে দেশটি ভবিষ্যতে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্রসহ কোনো ধরনের হুমকি তৈরি করতে না পারে।