রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে বিদ্যুৎ গ্রাহক ফোরামের অর্ধদিবস হরতাল ঘোষণা


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
রংপুরে বিদ্যুৎ গ্রাহক ফোরামের অর্ধদিবস হরতাল ঘোষণা

‎বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর এর উদ্যোগে ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ ও প্রকল্প বাতিল, নতুন গ্রাহকদের ডিজিটাল পোস্টপেএইড মিটার প্রদান, নেসকো কোম্পানির দুর্নীতি সেবার নামে হয়রানি বন্ধ,  নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চলমান আন্দোলনে আপনাদের লেখনীর মাধ্যমে বেগবান করা ও সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু। উপস্থিত ছিলেন গ্রাহক ফোরামের উপদেষ্টা মীরজা বাবর  বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য, শফিউল আযম, সদস্য শহিদুল ইসলাম সুমন, নুরপুর অঞ্চল কমিটির আহ্বায়ক শান্ত মিয়া প্রমুখ।
‎বক্তারা বলেন, সর্বনাশা জনস্বার্থ বিরোধী প্রিপেইড বাতিলসহ ৩দফা দাবিতে দীর্ঘদিন ধরে রংপুরবাসী  বিদ্যুৎ ফোরামের নেতৃত্বে আন্দোলন করে আসছে। ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি, মানববন্ধন বিক্ষোভ-সমাবেশ সহ নানা কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা শান্তিপূর্ণভাবে পালন করেছি। সর্বশেষ "স্তব্ধ রংপুর" প্রতীকী কর্মসূচী ও নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হলেও নেসকো কোম্পানি গণদাবীকে পাশ কাটিয়ে তাদের একগুয়েমি কার্যক্রম অব্যাহত রেখেছে।
বক্তারা আর বলেন যে, রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে জীবন চালানো দায় তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল তার উপর মরার উপর খরার ঘা হিসাবে প্রিপেইড মিটার গ্রাহকদের উপর জগদ্দল পাথর  এর মত চেপে বসেছে এতে জনজীবন ওষ্ঠাগত।  তাই বিষয়টি সরকার প্রধানের দৃষ্টি গোচর করতে এবং দাবি বাস্তবায়ন করতে আগামী ৩০ নভেম্বর সোমবার ছয়টা হতে বারোটা সর্বাত্মক অর্ধদিবস দিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেন। চলমান আন্দোলনে শ্রমিক, কৃষক, ছাত্র -জনতা, সমাজের সর্বস্তরের মানুষের  সহযোগিতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলন সমাপ্ত করেন। 

বিজ্ঞাপন