গতকাল বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলা কমিটির বৈঠক নিউক্রস রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,হাজীপাড়া অঞ্চল কমিটির আহ্বায়ক আবু ছালেক,নূরপুর অঞ্চল কমিটির সদস্যসচিব শান্ত মিয়া প্রমূখ।নেতৃবৃন্দ বলেন গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার প্রিপেইড মিটার বাতিল করার দাবিতে আমাদের কমিটির উদ্যোগে নেসকো ঘেরাও করে গণদরখাস্ত পেশ করেছিলাম।সেদিন ঘেরাও কর্মসূচি থেকে আমরা বলেছিলাম অবিলম্বে আমাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির দিকে আমাদের বাধ্য হয়ে যেতে হবে।নেসকো আমাদের দাবি আমলে নেয়নি।তাই, , ১৮ অক্টোবর,রবিবার, সকাল ১১ টায় প্রেসক্লাব চত্তরে সংবাদ সম্মেলন করে আমরা কর্মসূচি ঘোষণা দিবো।উক্ত সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিক,রিপোর্টার এবং ক্যামেরাপার্সনকে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হলো ।