উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার চরাঞ্চল এলাকায় আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এসব ধান কাটা ও মাড়াই শুরু হওয়ায় কৃষকদের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক। আগাম আমন ধানের ফলনও হয়েছে ভাল। কৃষকরা বলছেন, আগাম আমন চাষে মঙ্গা উধাও হয়ে গেছে।
তবে ধানের দাম কম থাকায় চাষীদের মন খারাপ। অপরদিকে মজুরি বেশি থাকায় কৃষি শ্রমিকরা রয়েছে চাঙ্গাভাবে। দিন হাজিরায় পাচঁশত থেকে সাতশত টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলায় হাতীবান্ধায় চরাঞ্চল ৩ হাজার ৬শত হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উৎপাদন ধরা হয়েছে ৫ শ’ ৩০ মেট্রিক টন।অপরদিকে কৃষকগন খড়ের বিক্রি করে লাভবানও হচ্ছে।
বাঙালির নবান্নের উৎসবের আমন ধানই হলো ‘নবান্নের’ ধান। এবারের আমন আবাদের শুরুটা মোটেও ভাল ছিল না। প্রথম থেকেই কৃষকের মধ্যে ছিল শঙ্কা। প্রথমত, পর্যাপ্ত বৃষ্টির অভাব, দ্বিতীয়ত, অকাল বন্যা। ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মাথায় পড়েছিল হাত। আমনের যে টার্গেট তারা করেছিল তা পূরণ না হওয়ার শঙ্কাই দেখা দেয়। বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পর আকাশে কালো মেঘের আনাগোনায় কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। তার পর বন্যার আঘাত। সব কিছু মোকাবেলা শেষে মাঠ ঘুরে দেখা যায় আমনের ফলন এবার ভালই হবে।
পাটিকাপাড়ার কৃষক সামাদ মিয়া জানান পাচঁশ’ টাকায় যে শ্রমিক দিন হাজিরায় কাজ করত এবার তারা সাতশ’ টাকার নিচে কাজ করছে না। কোন কোন স্থানে তিন বেলা খাওয়াসহ পাচঁশ’ টাকা হাজিরা পাচ্ছেন। বাস্তবতায় অগ্রহায়ণ মাসের আমন ওঠার আগে আগাম জাতের অনেক ধানের আবাদও হচ্ছে উত্তরাঞ্চলে। সেই ধান এখন ঘরে উঠছে। আগাম এই আবাদ উত্তরাঞ্চলে আশ্বিন-কার্তিক মাসের অভাব (যা মঙ্গা নামে পরিচিত) দূর করেছে।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) উদ্ভাবিত ব্রি-৩৩ ও বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা-৭ ধান আমনের আগে ফলন দিয়েছে। ব্রি-৩৩ ও বিনা-৭ আবাদে খরচ তেমন নেই। বিঘাপ্রতি উৎপাদন ১৫থেকে ১৬ মণ।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হারুন মিয়া জানান, আগাম আমন ধান আবাদ ভাল হয়েছে। কৃষকরা বর্তমান সময় তাদের মঙ্গা দূর করে প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হয়েছে।এবং কৃষকগন খড় বিক্রি করে লাভবানও হচ্ছে।
তিনি আরো জানান, উত্তরাঞ্চলের হাতীবান্ধা কৃষি অঞ্চলের ৪ হাজার ২শত কৃষক সরকারি ভাবে প্রণোদনা পেয়েছেন।
মোঃজাহাঙ্গীর আলম রিকো।
সেলফোন ঃ০১৯৪৯০৫৩৫৬৮।