রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
রংপুরে ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা

রংপুরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মহানগরী শাখার আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নগরীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছয়টি বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল—অঙ্কন, সংগীত, আবৃত্তি, তেলাওয়াত, একক অভিনয় ও দেয়ালিকা। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজ নিজ মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার স্বাক্ষর রাখে। এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথিরা পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। এ সময় বক্তারা শিশুকিশোরদের মেধা ও মনন বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গঠনে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. আবু জাফর। ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখার উপদেষ্টা পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শাওন মাহমুদা আশিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখার পরিচালক মো. বদিউজ্জামান সাদিক। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন শাখার সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক ও নাসিব হাসান নূর। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। শিশুকিশোরদের মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা। ক্যাপশন---রংপুরঃ জেলার তারাগঞ্জের একটি কোল্ডস্টোরেজে আলুতে পচন রোগ ধরেছে আলু বাছাই করছেন দিনমুজুররা এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের।

ইত্তেফাক।

বিজ্ঞাপন