রংপুরের কাউনিয়ায় জামিয়া রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ১৩ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ছাত্রের পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদ্রাসার শিক্ষক আজিজুল ইসলাম (৩৫) ১৩ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে বলাৎকার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ছাত্রের পরিবারের সদস্যরা রাতে মাদ্রাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। পরে মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে সটকে পড়ে।সকাল ১১টার দিকে ভুক্তভোগী ছাত্রের পরিবারের সদস্য ও স্বজনেরা মাদ্রাসায় উপস্থিত হন। অভিযুক্ত শিক্ষক সেখানে না থাকায় এবং বিষয়টির কোনো মীমাংসা না হওয়ায় পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষক রংপুর সদর কোতোয়ালী থানার পালিচড়া এলাকার বাসিন্দা।
২১ বছরে ৩১ হাজার নারীকে স্বাবলম্বী করেছে সুদমুক্ত ঋণ
১৭ ঘন্টা আগে