বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরের  হারাগাছে ৩২ লাখ ৬১ হাজার টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ১


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
রংপুরের  হারাগাছে  ৩২ লাখ ৬১ হাজার টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ১

রংপুরের হারাগাছে রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংরক্ষিত ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশ। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে মেট্রোপলিটন পুলিশ ঘটনা সত্যতা স্বীকার করেন। 

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের দিকনির্দেশনায় ১০ আগস্ট  সকাল সাড়ে দশটায় হারাগাছ থানা পুলিশের একটি দল গ্রেফতারকৃত ব্যক্তির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে নকল ব্যান্ডরোল উদ্ধার করে।

অভিযানে গ্রেফতারকৃত আসামি মোঃ হামিদুল হক, পিতা-মৃত জমশেদ আলী, সাং-চান্দকুটি সৎবাজার, আঠারোদোন, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর।
অভিযানে ৩,৬৬,০০০টি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। প্রতিটি ব্যান্ডরোলের ভ্যাট ও ট্যাক্সসহ মূল্য ৮ টাকা ৯১ পয়সা হিসেবে উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের মোট মূল্য ৩২,৬১,০৬০ (বত্রিশ লাখ একষট্টি হাজার ষাট) টাকা প্রাথমিক ভাবে জানা গেছে, এসব নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

বিজ্ঞাপন