লালমনিরহাট সদর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মিজানুরকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১০ আগস্ট) রাতে রংপুর নগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর লালমনিরহাট সদর উপজেলার নামা খোলাইঘাট (চিনাতুলি) গ্রামের মো. আলতাফের ছেলে।
র্যাব-১৩ জানায়, মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী কিশোরী একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গত ১৪ জুলাই দুপুরে ঢাকায় যাওয়ার কথা বলে তাকে তিস্তা নদীর পাড়ে ডেকে নেন মিজানুর। সেখানে নিয়ে যাওয়ার পর তিনি কিশোরীকে একটি পাটক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মিজানুর পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে লালমনিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর গত ১৮ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই মিজানুর আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ আরও জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টা ৫০ মিনিটে মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসএসসি পরীক্ষায় মা-ছেলে দুজনই পেলেন জিপিএ-৫
৬ ঘন্টা আগে