মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১ আহত ৫


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
রাজারহাটে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১ আহত ৫

সাতবোন পুকুরের মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের বাঁশের খুঁটি ভেঙে বিদ্যুৎস্পৃষ্টে মো:রুবেল মিয়া(২৮)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার(১০ আগস্ট)দুপুরে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের সাতবোন পুকুরে এঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

আহতরা হলেন মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন জেলে সাতবোন পুকুরে মাছ ধরতে যান। পুকুরে একটি বৈদ্যুতিক বাঁশের সংযোগের খুঁটি ভেঙে পড়ে। এতে বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে রুবেলসহ ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান। সেখানে রুবেল মিয়ার মৃত্যু হয়।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন