সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ সারাদেশ

গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে রংপুর মহানগর যুবদলের সভা ও দোয়া মাহফিল


প্রকাশ :

চব্বিশের গণঅভ্যূত্থানে ১৯ জুলাইয়ে রংপুরে তিন শহীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়েছে। রংপুর মহানগর যুবদলের আয়োজনে রবিবার (১৯ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন।

মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদ মুরাদ, ইমরান আহমেদসহ অন্যরা। স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদ নগরীর জুম্মাপাড়ার ফল বিক্রেতা মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিন ইসলাম, পূর্ব শালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম এবং গণেশপুর এলাকার স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা বেগম তাদের পরিবারের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোসহ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবী জানান।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, আমাদের প্রত্যেককে প্রতিটি সময়, ঘন্টা, ক্ষণে মনে রাখতে হবে যে, এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। কোনভাবে এই শহীদ পরিবারকে দেখভালের বিষয়ে, দায়িত্ব পালনের বিষয়ে, দেশের অগ্রগতি-উন্নয়নের বিষয়ে আপোষ করা যাবে না। নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন এই বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যেতে হবে। শেষে রংপুর মহানগর যুবদলের সদস্য শহীদ মেরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন এবং মোসলেম উদ্দিন মিলনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।